- প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ ০৮:০০ পিএম
বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনে দোয়া ও সমর্থন চেয়ে মাঠে বিএনপি নেতা আকবর হোসেন হাওলাদার
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা জেলার বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী আকবর হোসেন হাওলাদার জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করছেন এবং সাধারণ জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আকবর হোসেন হাওলাদার তার নির্বাচনী এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন। এ সময় তিনি পৌর এলাকার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। তার এই গণসংযোগে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে।
প্রচারকালে তিনি বলেন, “আমি আপনাদের সন্তান। আপনাদের ভোটে নির্বাচিত হলে বোরহান উদ্দিন পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য শহরে রূপান্তর করবো। আমি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
অন্যদিকে স্থানীয় ভোটারদের একটি অংশ জানান, প্রার্থী নিজে মাঠে থেকে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করায় তারা সন্তুষ্ট। তারা আশা করছেন, নির্বাচিত হলে তিনি তাদের প্রত্যাশা পূরণ করবেন।
এদিকে আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আকবর হাওলাদারের প্রচারণা জমে উঠেছে পুরো পৌর এলাকা।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!