- প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫ ০৪:২৩ পিএম
“বোনের বাসায় যাওয়া হলো না বৃদ্ধার”
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আর বোনের বাসায় যাওয়া হলো না ৬০ বছরের বৃদ্ধা মোছাম্মৎ জিন্নাতুন বেগমের। বোনের বাসায় যাওয়ার আগেই প্রাণ কেড়ে নিলো ঘাতক বাস।
আজ শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়ায় এ দূর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট গৌরব চক্রবর্তী দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোছাম্মৎ জিন্নাতুন বেগম গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের মৃত আবুল মোল্লার স্ত্রী। স্বামী মারা যাবার পর তিনি তার দুই বোনের বাড়ীতে থাকতেন।
সার্জেন্ট গৌরব চক্রবর্তী বলেন, নিহত বৃদ্ধা মোছাম্মৎ জিন্নাতুন বেগম কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামের এক বোনের বাড়ী থেকে অপর বোনের বাড়ী সদর উপজেলার ডুমদিয়া গ্রামে যাচ্ছিলেন। এসময় তিনি ডুমদিয়া বাসষ্ট্যান্ডে নেমে ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। এঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা: বিচিত্র কুমার বিশ্বাস বলেন, ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। পরে আমরা পরীক্ষা করে মৃত ঘোষনা করি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। #
এই বিভাগের আরো খবর
-
নলছিটি প্রতিনিধিঃটেন্ডার সংক্রান্ত বিরোধের জেরে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘অভিযাত্রী...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।পঞ্চগড়ের সাতমেরা সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে আখ চুরির অভিযোগে দীপঙ্কর গোপ (৩০)...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নং গোলখালী ইউনিয়নে কথিত ভুল চিকিৎসার অভিযোগে একটি চার মাসের গাভিন গরুর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!