- প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫ ০১:১৫ পিএম
বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ সেই তরুণ এবার জীবন হারাল সড়কে
স্টাফ রিপোর্টার:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বরিশালে পুলিশের গুলিতে দুই পায়ে আহত বরগুনার বামনার জুলাই যোদ্ধা সাইফুল ইসলাম সজিব শিকদার (২৪) এবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
সোমবার (২৮ জুলাই) সকালে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার চান্দেরহাট এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুজ্জামান চানু।
নিহত সজিব বরগুনা জেলার বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. দুলাল সিকদার।
জানা গেছে, সজিব ফকিরহাট এলাকায় প্রাণ কোম্পানির প্যাস্ট্রি শাখায় চাকরি করতেন। কর্মস্থলে যাওয়ার পথে তার মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। এতে সঙ্গে থাকা সহকর্মী মাহমুদুর রহমান গুরুতর আহত হন। আহত অবস্থায় দু’জনকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।
একই দুর্ঘটনায় আরেক পথচারী রাজীব বৌদ্ধও নিহত হয়েছেন বলে জানিয়েছেন ওসি চানু। তিনি বলেন, "সকাল ১১টার দিকে চান্দেরহাট এলাকায় মোটরসাইকেল ও পথচারীর মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এখনো কোনো মামলা হয়নি। নিহতদের পরিবার থানায় এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
সজিব ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী। বরগুনার বামনা উপজেলার আন্দোলন সমন্বয়ক সৈয়দ নাহিন আহসান রাহবার বলেন, “জুলাই আন্দোলনে সজিব বরিশালে অংশ নিয়েছিলেন। সে সময় তার দুই পায়ে গুলি লেগেছিল। সজিব একজন প্রতিভাবান ক্রিকেটারও ছিলেন, এলাকায় সে ক্রীড়া ও সামাজিক সচেতনতার জন্য পরিচিত ছিল।”
সজিবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা তার মরদেহ গ্রামের বাড়িতে আনতে ফকিরহাটে গিয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!