- প্রকাশিত: ২৭ মে ২০২৬ ০১:০৯ পিএম
বিশ্বখ্যাত ন্যাচার ইনডেক্স র্যাঙ্কিংয়ে যবিপ্রবি
যবিপ্রবি প্রতিনিধি:
বিশ্বখ্যাত গবেষণা সূচক “ন্যাচার ইনডেক্স র্যাঙ্কিং ২০২৬” এ স্থান পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। স্প্রিঞ্জার ন্যাচার কর্তৃক পরিচালিত আন্তর্জাতিক গবেষণা সূচকের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়েছে।
১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সময়কালের গবেষণা তথ্যের ভিত্তিতে প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি সাধারণ ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যবিপ্রবিসহ বাংলাদেশের মোট চারটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এছাড়াও চতুর্থ অবস্থানে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
র্যাঙ্কিং অনুযায়ী, বৈশ্বিক পরিসরে যবিপ্রবির সামগ্রিক অবস্থান ৯৬৫০তম এবং একাডেমিক পর্যালোচনায় ৪১৫৮তম। বাংলাদেশের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান সামগ্রিকভাবে ৪৯তম, একাডেমিক পর্যালোচনায় ৩৩তম এবং স্বাস্থ্য বিজ্ঞান গবেষণায় ৪০তম।
ন্যাচার ইনডেক্স হলো বিশ্বের শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধের সংখ্যা ও লেখকদের অবদানের আনুপাতিক হারের উপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানকে র্যাঙ্ক প্রদানকারী একটি স্বাধীন আন্তর্জাতিক সূচক।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!