- প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ ০৭:৫৫ পিএম
বিশ্ব ধরিত্রী দিবসে বরিশালে বর্ণাঢ্য আয়োজন: শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি। ইংলিশ অ্যাক্সেস স্কলারশিপ প্রোগ্রামের আওতায় জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজ এবং প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের যৌথ আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান কবি সাহলে এম শেলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি অধ্যাপক মফিজুর রহমান। ক্লাবের সাধারণ সম্পাদক অ্যালবার্ট রিপন বল্লভের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সত্যজিৎ রায়, প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের সমন্বয়কারী সাঈদ পান্থ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি প্রকৌশলী অমন কৃষ্ণ রায়, শিক্ষক সাদিয়া আফরিন দোলা, সুমাইয়া বিনতে মাহমুদ সুমি, মো. ফাইজুর রহমান রাতুলসহ আরও অনেকে।
কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আলোচনা সভার পাশাপাশি রচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা হয়। পরে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে হবে। দেশপ্রেম ও প্রকৃতিপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বৃক্ষরোপণের মাধ্যমে ধরিত্রীকে রক্ষা করা সম্ভব। তারা আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
বর্ণাঢ্য এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে পড়েছে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
এই বিভাগের আরো খবর
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!