- প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬ ০৬:৩৯ পিএম
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
গৌরনদী(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে অস্থায়ী চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (২০ এপ্রিল)উপজেলার টরকি এলাকার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আশিয়া চ্যারিটেবল ক্লিনিকে চিকিৎসা ক্যাম্পের্ উদ্বোধন করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সোলায়মান তুহিন, ফাউন্ডেশনের কেয়ারটেকার মো. মোফাজ্জল হোসেন, ইস্পাহানি চক্ষু হাসপাতালের আই ক্যাম্প সমন্বয়ক মো. মিজানুর রহমান, মো. সেলিম হাওলাদার, শাওন আহমেদ প্রমূখ।
আয়োজকরা জানিয়েছেন-ক্যাম্পে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, বিদেশি লেন্স সংযোজনসহ প্রয়োজনীয় ওষুধ, কালো চশমা, থাকা-খাওয়া ও আসা-যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রতি তিন মাস পরপর এ ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করা হয়, যা স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!