- প্রকাশিত: ২ জুন ২০২৬ ০৪:০৭ পিএম
বিকাশে টাকা চাওয়ায় দলীয় পদ হারালেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ভাইরাল হওয়ার রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কাছে চাল বিক্রি করে বিকাশে টাকা চাওয়ার অভিযোগে বিএনপির আহবায়ক হায়দার আলী শরীফকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার দলটির উপজেলা কমিটির সদস্য সচিব আলতাফ খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে সুস্পষ্টভাবে যুক্ত থাকার অভিযোগে গলাচিপা উপজেলাধীন রতনদী তালতলী ইউনিয়ন বিএনপি'র আহবায়ক হায়দার আলী শরীফকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের দলীয় পদ হতে অব্যহতি প্রদান করা হল। গলাচিপা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব আলতাব খান যৌথভাবে আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয় ।
এর আগে সোমাবার সকাল থেকে রতনদী তালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হায়দার আলী শরীফ ও রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের মো. আল্লামা শুভকে ফোন দিয়ে ‘বিশেষ ভিজিএফ চাল’ বিক্রি করে বিকাশে টাকা চাইতে শোনা যায়। এ অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় বইতে থাকে। এর পরই উপজেলা কমিটি হায়দার শরীফের সদস্যপদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!