- প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫ ০৫:২৭ পিএম
বিএসসি ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার আদায়ে ও তিন দফা বাস্তবায়নের দাবীতে গোবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিএসসি ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার আদায়ে ও তিন দফা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে প্রকৌশলী অধিদপ্তর আন্দোলনের ব্যানার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে হাতেহাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। এসময় দাবী আদায়ে বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারী শিক্ষার্থীরা। পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
তাদের দাবী তিনটি হলো, ১. ৯ম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমান পদ) পদে নিয়োগ পরীক্ষায় সবাইকে সমানভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। ন্যূনতম যোগ্যতা হিসেবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নির্ধারণ করতে হবে। কোনোভাবেই কোটার মাধ্যমে পদোন্নতি বা অন্য নামে সমমান পদ সৃষ্টি করা যাবে না।
২. ১০ম গ্রেড (উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ) এ ডিপ্লোমাদের জন্য বরাদ্দকৃত ১০০% কোটা বাতিল করতে হবে। এই পদে ন্যূনতম যোগ্যতা হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, তবে বিএসসি ও এমএসসি ডিগ্রিধারীরাও আবেদন করার সুযোগ পাবেন।
৩. “ইঞ্জিনিয়ার” পদবীর ব্যবহার–শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাই নামের আগে “ইঞ্জিনিয়ার” লিখতে পারবেন। অন্য কেউ এ পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (গ্রেড-৯) পদে সরাসরি পরীক্ষা গ্রহণ, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (গ্রেড-১০) পদে বিএসসি ডিগ্রিধারীদের শতভাগ নিয়োগ এবং ডিপ্লোমা ছাড়া কাউকে ইঞ্জিনিয়ার হিসেবে স্বীকৃতি না দেওয়ার দাবিতে জোরালো বক্তব্য তুলে ধরেন। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচী চলমান থাকবে বলেও জানান। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সদর ভিআইপি রোড এলাকার ইঞ্জিনিয়ার কাওসার নাইম (শুভ)-এর ছাদবাগান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ সজিব মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শশুরবাড়ির পুকুর থেকে বি. এম. মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!