- প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ ০৮:৫৪ পিএম
বিএমইউজের রংপুর বিভাগীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রিয়াজুল হক সাগর, রংপুর।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বাদ আসর শাহী মসজিদ সংলগ্ন স্টেশন রোড কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সাংবাদিক সদস্যরা মতবিনিময় করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মীর আনোয়ার আলী মিঠু। দোয়া পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবলুর রহমান বারী। দোয়া মাহফিলে সংগঠনের উন্নতি, সদস্যদের ঐক্য ও দেশের গণমাধ্যমের কল্যাণ কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম, সহ-সভাপতি রেখা মনি ও ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পরাগ, কোষাধ্যক্ষ সেলিম মাহমুদ, দফতর সম্পাদক উমর ফারুখ, সাহিত্য সম্পাদক সম্পাদক রিয়াজুল হক সাগর, ক্রীড়া সম্পাদক সানোয়ারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সাজ্জাদ বীন সৌরভসহ সংগঠনের অন্যান্য সাংবাদিক সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে হবে। পাশাপাশি মফস্বল সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং তথ্যভিত্তিক সাংবাদিকতার চর্চা বাড়াতে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দাবানল পত্রিকার চিফ রিপোর্টার আহসান হাবিব মিলন সংগঠনকে কিভাবে আরও সুসংগঠিত, গতিশীল ও প্রাণবন্ত প্রতিষ্ঠানে রূপান্তর করা যায় সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি সদস্যদের মধ্যে ঐক্য, নিয়মিত সভা-সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা ও সামাজিক কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
পরিশেষে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!