- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৩ জুলাই ২০২৬ ১০:৫৬ এএম
বিএম কলেজে রবীন্দ্র-নজরুল জন্মোৎসব
বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে রবীন্দ্র-নজরুল জন্মোৎসব-২০২৬। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় কলেজের জীবনানন্দ দাশ ক্যাফেতে (কলেজ ক্যান্টিন) কলেজের ঐতিহ্যবাহী সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন সংস্কৃতি পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলা সাহিত্যের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য, জীবনদর্শন এবং মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আবদুর রহমান সরদার।
এছাড়া উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর গোলাম মোর্শেদ, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাশেদ খান শাহীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এম. এম. তারিকুজ্জামান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সংগীতা সরকার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. নাজমুল হক, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. হেলাল হোসেন, সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি সঞ্জয় হালদার, খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি ও সংস্কৃতিজন সিরাজুম মুনীর টিটুসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
আলোচনা সভায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, মানবতাবাদ, সাম্য, অসাম্প্রদায়িক চেতনা এবং সমাজ-সচেতন জীবনদর্শন আজও জাতিকে বিভিন্ন সংকট মোকাবিলায় অনুপ্রেরণা জোগায়। তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংস্কৃতি পরিষদের সদস্যরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত শিক্ষার্থী ও দর্শকরা মুগ্ধ হন।
অনুষ্ঠানের শেষে সংস্কৃতি পরিষদের সভাপতি মারুফ খান উপস্থিত সকল অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও সংস্কৃতি চর্চায় সকলের সহযোগিতা কামনা করে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!