- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৮ জুন ২০২৬ ০৪:০৮ পিএম
বিড়ালের আঁচড়ও হতে পারে ঝুঁকির কারণ, যা বলছেন চিকিৎসকেরা
শখ করে বিড়াল পোষেন। খেলতে বা আদর করতে গিয়ে বিড়ালের আঁচড় লাগাও অস্বাভাবিক নয়। তবে এমন আঁচড়কে তুচ্ছ মনে করে অবহেলা করা উচিত নয় বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা।
বিশেষজ্ঞদের ভাষ্য, বিড়ালের আঁচড় থেকে ক্যাট স্ক্র্যাচ ডিজিজ নামে একটি সংক্রমণ হতে পারে। সংক্রামক রোগ বিশেষজ্ঞ অরুণাংশু তালুকদারের মতে, বিড়ালের শরীরে থাকা বার্টোনেলা হেনসেলে (Bartonella henselae) নামের ব্যাকটেরিয়া আঁচড়, কামড় বা লালার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে।
এই সংক্রমণে আঁচড়ের স্থান ফুলে যাওয়া, ক্ষতস্থানে পুঁজ বা ঘা হওয়া এবং আশপাশের লসিকাগ্রন্থি (লিম্ফ নোড) ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। এ ছাড়া জ্বর, মাথাব্যথা ও দুর্বলতাও অনুভূত হতে পারে।
চিকিৎসকেরা জানান, বেশির ভাগ ক্ষেত্রে রোগটি গুরুতর না হলেও বিরল পরিস্থিতিতে সংক্রমণ জটিল আকার ধারণ করে স্নায়ুতন্ত্রসহ শরীরের অন্যান্য অঙ্গকে প্রভাবিত করতে পারে। তাই দীর্ঘদিন জ্বর, ক্ষতস্থানে অস্বাভাবিক ফোলা বা তীব্র ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
বিশেষজ্ঞদের পরামর্শ, পোষা বিড়ালের নখ নিয়মিত ছেঁটে রাখা, খেলার পর সাবান দিয়ে হাত ধোয়া এবং আঁচড় লাগলে সঙ্গে সঙ্গে ক্ষতস্থান পরিষ্কার পানি দিয়ে ধুয়ে অ্যান্টিসেপ্টিক ব্যবহার করা উচিত। রক্তপাত হলে পরিষ্কার গজ বা ব্যান্ডেজ দিয়ে চাপ দিয়ে প্রয়োজনে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
এই বিভাগের আরো খবর
-
নেত্রকোনা প্রতিনিধি: সংসারের অভাব-অনটন কাটিয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখেন অনেক নারী। কিন্তু ইচ্ছা ও কাজের দক্ষতা থাকলেও আর্থিক সংকটের...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, নারীদের আর্থিকভাবে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ফাঁসি চাই লেখা সংবলিত পোস্টার লাগানোর অভিযোগে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!