শিরোনামঃ

বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক নয়-অভিনেত্রী প্রভা

সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অভিজ্ঞতা ও ভাবনা ভাগ করে নেন। এবার এক ভিডিও বার্তায় তিনি মেয়েদের প্রতি আহ্বান জানিয়েছেন, কোনো পরিস্থিতিতেই যেন বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে না জড়ান।

প্রভা বলেন, অনেক বিবাহিত পুরুষই সংসারে অশান্তির কথা বলে বা স্ত্রীকে দোষারোপ করে নতুন সম্পর্কে জড়ানোর চেষ্টা করেন। তবে এসব কথায় বিশ্বাস না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এমন পরিস্থিতিতে জড়িয়ে পড়লে পরে অনুশোচনা হতে পারে।

অভিনেত্রীর দাবি, সম্প্রতি তিনিও এমন একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। তাঁর ভাষ্য, একজন বিবাহিত ব্যক্তি সংসারের সমস্যার কথা তুলে ধরে তাঁর সঙ্গে সম্পর্ক গড়তে চেয়েছিলেন। জবাবে তিনি ওই ব্যক্তিকে আগে আইনগতভাবে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শেষ করার পরামর্শ দেন। এরপর দুজনের মধ্যে সম্পর্কের সম্ভাবনা নিয়ে ভাবা যেতে পারে বলেও জানান তিনি।

প্রভার ভাষ্য, তাঁর এই অবস্থানের কারণে ওই ব্যক্তি তাঁকে ‘সাইকো’ বলেও মন্তব্য করেছেন। তবে এতে তাঁর কোনো আক্ষেপ নেই। বরং তিনি মনে করেন, এমন একটি সম্পর্কে না জড়ানোই ছিল সঠিক সিদ্ধান্ত।

ভিডিও বার্তার শেষদিকে প্রভা বলেন, সংসারে অশান্তির অজুহাত দেখিয়ে কেউ যদি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন, তাহলে শুধু প্রেম নয়, এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতেও সতর্ক থাকা উচিত।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?