- প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫ ০৮:৩৯ পিএম
বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন সাবেক এমপি হাফিজ ইব্রাহিম ও উপজেলা বিএনপির সভানেত্রী মাফরুজা সুলতানা
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
বিএনপির চেয়ারপারসর বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চাইলেন ভোলা ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও উপজেলা বিএনপি আহ্বায়ক মাফরুজা সুলতানা।
শুক্রবার (১৫ আগস্ট)বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি'র স্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে অডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে দেশবাসীর কাছে দোয়া চান সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম ও উপজেলা বিএনপি'র সভানেত্রী মাফরুজা সুলতানা।
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে প্রধান অতিথির বক্তব্যে ভোলা ২ আসনের সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম বলেন, বেগম খালেদা জিয়া বাংলার একমাত্র আপসহীন নেত্রী। উনি যদি আপস করতেন তাহলে হয়তো এত বড় একটা গণঅভ্যুত্থান হতো না, শেখ হাসিনার পতনও হতো না। উনি (খালেদা জিয়া) অসুস্থ। আসুন, উনার সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করি,দেশবাসীর কাছে ও দোয়া চান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভানেত্রী মাফরুজা সুলতানা বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এ দেশের লাখো মানুষকে দেশ প্রেমে অনুপ্রেরণা যোগানোর এক অন্যতম নেতা,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা 1971 সালে অপরিসীম,তারই সহধর্মিনী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশ্বের ইতিহাসে এক অন্যতম প্রধানমন্ত্রী,যিনি ক্ষমতার লোভের কাছে না গিয়ে এদেশের সাধারণ জনগণের কথা ভেবেছেন,আমরা তার জন্য দোয়া করি,দেরবাসীর কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামীন যেন দেশনেত্রী খালেদা জিয়াকে ভালো রাখে।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় আরো বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান,উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম,যুগ্ন আহবায়ক শহিদুল আলম নাসিম গাজী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির,সহ-সভাপতি আলী আকবর পিন্টু সহ-সভাপতি সাইদুর রহমান লিটন,সহ-সভাপতি আব্দুর রব হাওলাদার,বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ফাইজুল আলম,উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আইসিটি সেল এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)...
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!