বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়না:হাফিজ ইব্রাহিম


মোঃ সাইফুল ইসলাম আকাশ 

নিজস্ব  প্রতিবেদক,ভোলা:

ভোলা ২ আসনের সাবেক এমপি ও বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম মন্তব্য করেছেন বাংলাদেশের সাধারণ জনগণ,এদেশের মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না।

১১ আগস্ট সোমবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বোরহানউদ্দিন উপজেলা স্থায়ী কার্যালয়ে বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা তারুণ্যের সংগঠন যুবদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদলের সাথে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের ইতিহাস নেই উল্লেখ করে হাফিজ ইব্রাহিম বলেন, ‘আনুপাতিক নির্বাচন এ দেশের জন্য প্রযোজ্য নয়।এমনকি পার্শ্ববর্তী দেশ ভারত,পাকিস্তান,নেপাল সহ গণতান্ত্রিক দেশগুলোতে এই নির্বাচন পদ্ধতি চালু নেই বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন,যেখানে প্রযোজ্য, সেখানেও অনেক জটিল অবস্থা। এমন নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের ভোটাররা জানবেন না, কে তাঁদের এমপি হবেন। এমপিদের কাছে তাঁরা যে যাবেন,নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না।’

এদেশে এদেশে গণ-অভ্যুত্থান হয়েছে এ দেশে যাতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হয়। সেই রাষ্ট্র বিনির্মাণ করতে পারব সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, যদি নির্বাচিত সরকার গঠিত হয়।’

বিএনপির এই নেতা বলেন, ‘যাঁরা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন, তাঁদের একটি উদ্দেশ্য আছে।তাদের উদ্দেশ্য নির্বাচন বিলম্বিত করা, না হয় বাংলাদেশে নির্বাচন না হওয়া,তারা যতই ষড়যন্ত্র করুক এদেশের মানুষের রুখে দিবে বলে মন্তব্য তিনি।


হাফিজ ইব্রাহিম ফ্যাসিবাদে ঠাঁই হবে না উল্লেখ করে বলেন, শহীদের রক্তস্নাত বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ঠাঁই নাই আর কোনো শুকনের কখনই থাবা দিতে পারবে না বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-গণতন্ত্রের ওপরে। আজকে যারা নতুন নতুন বাক্য বিশারদ হয়েছেন রাজনীতিতে তাদের উদ্দেশ্যে নসিহত করছি যারা নতুন করে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন,এই স্বপ্ন দেখা ভালো। কিন্তু মনে রাখতে হবে কেউ যদি দেশে নির্বাচনকে পিছিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায় অথবা বিভিন্ন রকমের ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করতে চায় তাদের উদ্দেশ্যে হচ্ছে ফ্যাসিবাদের দোসরা যেন আবার পূনর্বাসিত হয়।


গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সজাগ থাকতে হবে আজকের এই বাংলাদেশে আমাদের গতিপথ নির্ধারিত হবে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিশালী করে।

হাফিজ ইব্রাহিম আরো বলেন,বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না। এক এক করে প্রতিদিন সাংবাদিক বন্ধুদের বলছি প্রত্যেকটা ঐক্যমতে আসার পেছনে বিএনপির পরামর্শই নিতে হচ্ছে। বিএনপি প্রত্যেকটা ঐক্যমত পোষণের জন্য এগিয়ে আসছে। যেহেতু আমাদের এই প্রস্তাব হচ্ছে ৩১ দফা প্রস্তাব জাতির জন্য সংস্কারের। আমরা এই জাতির সম্মুখে ৩১ দফা প্রদান করেছিলাম যা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব জাতির সামনে উপস্থাপন করেছিলেন। আমরা রাষ্ট্র কাঠামোর সংস্কার চাই, আমরা রাষ্ট্রব্যবস্থার সংস্কার চাই, আমরা সরকার পরিচালনার বিভিন্ন সিস্টেমের সংস্কার চাই, আমরা গণতান্ত্রিক সংস্কার চাই।

তিনি তার বক্তব্যে আরও বলেন,বোরহানউদ্দিন ও দৌলতখানের মাটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত,বিএনপির নেতা কর্মীরা সুশৃঙ্খলভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন,আওয়ামী লীগের লোকজন আমাদের উপর অনেক অত্যাচার নির্যাতন করেছে,কিন্তু ৫ই আগস্টের পরে আমরা তাদের ক্ষতি করিনি কারণ বিএনপি জনগণের দল,বিএনপিতে অশান্তি চায় না তবুও একটি দল বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়,তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই,বিএনপির সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে,ষড়যন্ত্র করে কোন লাভ হবে না।

এ সময় আরও বক্তব্য রাখেন,বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা,সিনিয়ার যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান,সদস্য সচিব এডভোকেট কাজী মোঃ আজম,যুগ্ন আহবায়ক শহিদুল আলম নাসিম কাজী,মনজুরুল আলম ফিরোজ কাজী,বিএনপি নেতা আকবর হাওলাদার,উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার,সদস্য সচিব জসিম উদ্দিন খান,যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম মিঠু  সহ যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?