- প্রকাশিত: ১৯ মে ২০২৬ ০১:৫৬ পিএম
বাংলাদেশের বামধারার রাজনীতির অন্যতম প্রবীণ নেতা রাশেদ খান মেনন-এর ৮৩তম জন্মবার্ষিকী
বাংলাদেশের বামধারার রাজনীতির অন্যতম প্রবীণ নেতা রাশেদ খান মেনন-এর ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
সোমবার বিকেলে উপজেলার খানপুরস্থ পার্টি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা, মিষ্টিমুখ এবং কমরেড মেননের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টির বরিশাল জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। বক্তব্য রাখেন পার্টি নেতা শাহজাহান তালুকদার, মোতালেব হাওলাদার, উপজেলা সম্পাদক শাহিন হোসেন, যুবনেতা হাসানুজ্জামান পান্নুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রাশেদ খান মেনন বাংলাদেশের প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সংগঠক। ছাত্রজীবন থেকেই তিনি সামরিক শাসন, স্বৈরাচার ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে তার অবদান উল্লেখযোগ্য।
তারা আরও বলেন, দেশের বাম রাজনীতিতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসা এই প্রবীণ নেতা সবসময় গণমানুষের অধিকার ও সামাজিক ন্যায়ের প্রশ্নে সোচ্চার ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ কারাবন্দি রাশেদ খান মেননের বিরুদ্ধে দায়ের করা “মিথ্যা ও ষড়যন্ত্রমূলক” মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!