- প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ০৩:২৪ পিএম
বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রিয়াজুল হক সাগর, রংপুর
আজ ১৬ নভেম্বর-২০২৫ খ্রি. রবিবার রংপুর বেতার ভবন চত্বরে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। "The Role of Radio in Disaster Management " এই প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠানটি বেলা ২.৩০ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বস্তরের শ্রোতা, বেতারের কর্মকর্তা-কর্মচারী, উপস্থাপক-উপস্থাপিকাসহ রংপুর কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ।
শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় শ্রোতা আনন্দ মেলা ও বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মো. শহীদুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অবসরপ্রাপ্ত), কারিগরি কার্য, বাংলাদেশ বেতার ঢাকা।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-শেখ মহাবুল হোসেন রাজিব, উপ-আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার রংপুর।
বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম'র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
বাংলাদেশ বেতার রংপুরের উপ-আঞ্চলিক প্রকৌশলী
তাসনীম আরা আফরোজ। অনুষ্ঠানটি শুরু করেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের উপস্থাপক, জিন্নাতুন নাহার এবং শেখ ফরিদ অভি। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী শরীফা খাতুন, শিল্পী আমেনা খাতুনসহ বেশ কিছু গুণী শিল্পী। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আজকের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন, তার মধ্যে ছিলেন অ্যামিটি বেতার শ্রোতা ক্লাবের মো. মাসুদ রানা খান, বাংলাদেশ বেতার শ্রোতা ক্লাবের মো. জাহিদুল ইসলাম রিপন, ভালোবাসি বেতার শ্রোতা ক্লাবেে মো. সেলিম রাজ, তারুণ্যের আলো বেতার শ্রোতা ক্লাবের মো. শাহাবুল ইসলাম শাওন ও মো. দুলু মিয়া, রজনীগন্ধা বেতার শ্রোতা ক্লাবের মো. তারিফ হাসান, মাটির পিঞ্জিরা বেতার শ্রোতা ক্লাবের মো. সুমন আকন্দ, "ব-দ্বীপ বাংলাদেশ" পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি ও "মন-তার" আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের সভাপতি মেনহাজুল ইসলাম তারেক এবং "ব-দ্বীপ বাংলাদেশ" পত্রিকার রংপুর জেলা প্রতিনিধি বিশিষ্ট কবি রিয়াজুল হক সাগর প্রমুখ।
এ ছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যথাক্রমে
মো. মাহবুবার রহমান, মো. সোহেল রানা, মো. গোলাম সারোয়ার, মো. হাবিবুর রহমান, মো. আব্দুল হক, নাহিদ ইসলাম, মো. মাহফুজার রহমান, স্বপন কুমার বর্মন, শ্রী অমল চন্দ্র রায়, মো. জাহিদুল ইসলাম, মো. আলিফ, হরিদাস চন্দ্র রায়, মো. জোনাইদ আহমেদ, মুহাম্মদ রফিকুল, কাণ্ডেশ্বর রায়, বিক্রম কুমার, মো. রাশেদুল কবীর রুবেল, সোহানুর রহমান শাহীন, জাকির আহমদ, মো. রাসেল মিয়া, এইচ. এম মাজেদুল ইসলাম, হাফিজুর রহমান, মো. মুহিত আল হাসান, অনন্ত কুমার রায়, ফারুক আহমেদ, হাই হাফিজ, মোছা. নাবিলা আফরোজ, মো. সাইদুল ইসলাম, মো. নয়ন হোসাইন, আবু সিদ্দিক, সবুজ রায় লাল, মো. সাইফুল ইসলাম (আশা), মাহফুজার রহমান মাফু, লিনা আকতার, মো. জয়নাল আবেদীন, মো. ময়নুল ইসলাম, সুশান্ত সরকার সুরেশ, বিশ্বনাথ দাস বিশু ও বিশ্বজিৎ রায় টিটুসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিআন্তর্জাতিক গবেষণা ডাটাবেজ ‘স্কোপাস’ (Scopus)-এর ইনডেক্সড গবেষণা প্রকাশনার সংখ্যার দিক থেকে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে শীর্ষে...
-
যবিপ্রবি প্রতিনিধিঃবাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘১৬তম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!