- প্রকাশিত: ২৫ জুন ২০২৫ ০৬:৫৫ পিএম
বানারীপাড়ায় এনজিও'র প্রকল্প অবহিত করন সভা অনুষ্ঠিত
এস মিজানুল ইসলাম,বানারীপাড়া প্রতিনিধি।। বানারীপাড়ায় গতকাল বুধবার ২৫ জুন বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এনজিও নজরুল স্মৃতি সংসদ(এনএসএস) এর প্রকল্প অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। এ প্রকল্পের আর্থিক সহযোগিতায় বাংলাদেশস্হ সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ। সংস্থার প্রকল্প " জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সর্ফম ক্লাইমেট অ্যাকশন(গেটকা)" সম্পর্কে পরিচিতি করেন সংস্থার বরিশাল জেলা সমন্বয়কারী মোঃ হাসানুল হক মান্না। সভায় সংস্থার বানারীপাড়া উপজেলার সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রাণী সেন, উপজেলা তথ্য কর্মকর্তা হাফিজ আল আসাদ, এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম, সাংবাদিক মোঃ ইলিয়াস, সহকারী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, সংস্থার বাকেরগঞ্জ সমন্বয়কারী বাবুল দাস প্রমূখ। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও ইউপি সচিবগণ অংশ নেন।#
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে হাইলাক্স গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক মো: জাহিদ হাসান (৩৪) নিহত হয়েছেন।মঙ্গলবার (১৫...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!