শিরোনামঃ

বামনায় শিক্ষার্থীদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত

​ 

​মাসুদ রেজা ফয়সাল :

"মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনায় উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে জমকালো 'স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট এবং উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী' (Startup, Science Project and Innovation Idea Showcasing Program) অনুষ্ঠিত হয়েছে।

​আজ শুক্রবার (১২ জুন) বেলা ১১টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (এসইডিপি) আওতাধীন 'এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)'-এর আয়োজনে স্থানীয় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-০২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম মনি।

​বামনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ নিকহাত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চলের উপপরিচালক মোঃ জাহাঙ্গীর হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াদ হাসান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

​এসময় উপ পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর আমাদের আজকের তরুণ প্রজন্ম। শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে থাকা মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই ধরনের স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী নতুন প্রজন্মের চিন্তাভাবনা ও সৃজনশীলতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।" তিনি শিক্ষার্থীদের নতুন নতুন প্রযুক্তি ও ব্যবসায়িক আইডিয়া (STARTUP IDEA) নিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

​দিনব্যাপী এই প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের তৈরি করা বিভিন্ন চমকপ্রদ বিজ্ঞান প্রজেক্ট, রোবোটিকস মডেল এবং পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করে। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে দেখেন এবং কোমলমতি শিক্ষার্থীদের এই উদ্ভাবনী কর্মের ভূয়সী প্রশংসা করেন।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?