- প্রকাশিত: ৩০ মে ২০২৬ ০৯:১০ পিএম
বামনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
মাসুদ রেজা ফয়সাল:
যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বরগুনার বামনায় বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। আজ ৩০ মে, শনিবার বামনা উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও শোক পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। এরপর একটি বিশাল শোক র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান অবিস্মরণীয়
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক। তিনি জাতীয়তাবাদ ভিত্তিক এক কালজয়ী দর্শন প্রতিষ্ঠা করে গেছেন। খাল খনন কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে তিনি স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখেন। দেশ যখন তাঁর নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই দেশি-বিদেশি চক্রান্তে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাঁকে নির্মমভাবে হত্যা করে। বক্তারা শহীদ জিয়ার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ
উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ রানা-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন:
আলহাজ্ব রুহুল আমিন শরিফ (সিনিয়র সদস্য, উপজেলা বিএনপি ও বিশিষ্ট ব্যবসায়ী)
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন:
মোঃ জাহাঙ্গীর হোসেন (সাবেক যুগ্ম আহ্বায়ক)
মোঃ ইসা খন্দকার (সাবেক যুগ্ম আহ্বায়ক)
মোঃ সালাউদ্দিন হাওলাদার (সাবেক সাংগঠনিক সম্পাদক)
মোঃ ইউনুস কামাল (বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সম্মানিত সদস্য, উপজেলা বিএনপি)
মোঃ হুমায়ুন কবির (ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ)
এ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম খান
মোঃ মোক্তাদি সিকদার (সাবেক ছাত্রনেতা)
মোহাম্মদ শাহিন হাওলাদার (সভাপতি, ৩নং রামনা ইউনিয়ন বিএনপি)
মোঃ বাকা বিল্লাহ ফারাজি (ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ৩নং রামনা ইউনিয়ন পরিষদ)
মোঃ আবু ছালেহ হাওলাদার (ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য সচিব, ৪নং ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি)
মোঃ রাশেদ খান মামুন (সাবেক আহ্বায়ক, ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি)
মোঃ গিয়াস উদ্দিন মন্টু মামা
মোসাঃ কাজল রেখা (সভানেত্রী, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল) ও মোসাঃ তানিয়া আক্তার
মোঃ মেহেদী হাসান সুমন ও মোঃ হাফিজুর রহমান হাফিজ (যুগ্ম আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল) এবং সম্মানিত সদস্য মোঃ কামরুজ্জামান
মোঃ নাসির জমাদ্দার (সভাপতি, উপজেলা ছাত্রদল) ও মোঃ সজিব হোসেন মুন্না (সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদল)
মোঃ সুজন মিয়া (সাধারণ সম্পাদক, বামনা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদল)
অনুষ্ঠান পরিচালনা ও দোয়া মোনাজাত
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন উপজেলা সাহেব বাড়ী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রায়হান নাজির ধলু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন মাজিদ থেকে তিলাওয়াত করেন জাতীয়তাবাদী ওলামা দলের সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ আল আমিন হোসেন।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সর্বস্তরের ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শরিক হন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!