- প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪৫ পিএম
বামনায় নবম পে-স্কেল প্রজ্ঞাপন জারির দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন
মাসুদ রেজা ফয়সালঃ
বরগুনার বামনায়, নবম পে-স্কেল প্রজ্ঞাপন জারির এক দফা দাবি আদায়ের লক্ষ্যে, কর্মসূচি পালন করেছেন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।
আজ বেলা ১২টায়, বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর সমনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বামনা উপজেলার সরকারি ও বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকদের ন্যায্য দাবি উপেক্ষিত রয়েছে। দ্রুত নবম পে-স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
আয়োজকরা জানান, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
এই বিভাগের আরো খবর
-
বঙ্গোপসাগরের বুকে মেঘনা মোহনায় জেগে ওঠা নিঝুম দ্বীপের সৈকতের বালিতে বিপুল পরিমাণ মূল্যবান ভারী খনিজের সন্ধান পেয়েছেন গবেষকরা। সাম্প্রতিক খনিজতাত্ত্বিক...
-
আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হয়েছে বিশেষ বিতর্ক প্রতিযোগিতা। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বরিশাল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!