- প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫ ১০:৩০ পিএম
বামনায় ইসলামী আন্দোলনের প্রার্থী কাসেমীর গণসংযোগ ও পথসভা
স্টাফ রিপোর্টারঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী বৃহস্পতিবার (২৪ জুলাই) বামনা উপজেলায় গণসংযোগ ও পথসভা করেছেন।
বামনার গোলচত্বরে এক পথসভায় মুফতি কাসেমী বলেন, “যারা এত বছর ধরে রাষ্ট্রক্ষমতায় থেকেছে, তারা কখনো বামনার মানুষের দুঃখ-কষ্ট অনুভব করেনি। আমি এই অঞ্চলের মাটি ও মানুষের লোক। আমাদের রাজনীতি ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, মানুষের হক আদায়ের জন্য।”
তিনি আরও বলেন, “আমি চরমোনাই পীর সাহেবের শিষ্য। আপনারা যদি সমর্থন করেন, ইনশাআল্লাহ, এই জনপদের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।”
গণসংযোগ চলাকালে তিনি চরদুয়ানী, কাকচিড়া, ডৌয়াতলা, এবং বামনা সদরসহ বিভিন্ন স্থানে পথসভা করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় ইসলামী আন্দোলনের নেতাকর্মী, ধর্মপ্রাণ যুবক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মুফতি কাসেমী। গণসংযোগে তিনি ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!