- প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৫ ১০:১৪ এএম
বামনায় বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি’র পথসভা জনসভায় পরিনত
মাসুদ রেজা ফয়সালঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষের পক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় বামনা উপজেলা স্মৃতিসৌধ চত্বরে আয়োজিত এ পথসভা ধীরে ধীরে বিশাল জনসভায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ১০৯ বরগুনা-২ (বেতাগী, বামনা, পাথরঘাটা) আসন থেকে বিএনপি মনোনীত তিনবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি।
সভায় সভাপতিত্ব করেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুল ইসলাম মনি বলেন,
“এই জনপদের জনগণ আমাকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত করেছে। রাস্তা, স্কুল, স্বাস্থ্যসেবা, নদীভাঙন রক্ষা ও বিদ্যুৎসহ এমন কোনো ক্ষেত্র নেই যেখানে আমি উন্নয়নের সেবা পৌঁছে দিইনি। জনগণের আমার প্রতি আস্থা ও ভালোবাসা আজও অটুট রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে আমি আবারও বরগুনা-২ আসনে মনোনয়ন পেয়েছি—এই অঞ্চলের মানুষের পাশে থেকে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষাই আমার অঙ্গীকার।”
তিনি আরও বলেন,
“আমি নির্বাচিত হলে আমার উন্নয়নের কার্যক্রম শুরু হবে অবহেলিত বেতাগী উপজেলা থেকে। এই এলাকার প্রতিটি মানুষই আমার শক্তি ও অনুপ্রেরণা।”
সভায় মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান সেলিম সরদার এর নেতৃত্বে বামনা উপজেলার মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।
জনসভায় বক্তারা বলেন,
“আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। গণতন্ত্র পুনরুদ্ধারই এখন আমাদের মূল লক্ষ্য।”
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় আবির সাহা (৩৫) নামের রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার...
-
★বরিশালে গোলটেবিল বৈঠকে বক্তারাষ্টাফ রিপোর্টার, বরিশালনির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হলেই কেবল সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা।"সচেতন, সংগঠিত ও সোচ্চার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!