- প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫ ১২:৪১ পিএম
বালু ফেলা নিয়ে বিরোধ: ববির ছাত্রদল কর্মীর বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ
ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে বালু ফেলা নিয়ে বিরোধের জেরে এক ঠিকাদারকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত আশরাফুল হক মোল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ববি শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল নগরীর রূপাতলীর মুক্তিযোদ্ধা সড়কে (দপদপিয়া সেতু টোল সংলগ্ন)। ভুক্তভোগী ঠিকাদার মো. আনোয়ার হোসেন ওই এলাকার একজন স্থায়ী বাসিন্দা এবং স্থানীয় একটি মুদি দোকানের মালিক।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য
প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল হক মোল্লা আনোয়ার হোসেনকে তার দোকান থেকে ডেকে বাইরে নিয়ে যান। সেখানে বালু সরবরাহকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ সময় দোকান ভাঙচুর ও তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা।
এলাকার বাসিন্দা হান্নান বলেন,
“আমার ভাইয়ের একটি প্লটে বালু ভরাটের বিষয়ে আনোয়ারের সঙ্গে কথা হয়েছিল। পরে আশরাফুল মোল্লা নিজেই বালু ভরাট করে দেবে বলে জানায়। এরপর তাদের মধ্যে বিষয়টি নিয়ে বিরোধ সৃষ্টি হয়।”
ভুক্তভোগীর অভিযোগ
ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন,
“রূপাতলি এলাকায় কয়েকটি জমিতে বালু ভরাটের জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আশরাফুল মোল্লা আমাকে সেখানে কাজ করতে বাধা দেয় এবং বলে সে নিজেই বালু ফেলবে। মঙ্গলবার রাতে সে আমার দোকানে এসে বাইরে ডেকে নেয়। আমি প্রতিবাদ করলে আমাকে ধাক্কা দেয় এবং মারধর করে। পরে আবার কাজ করলে দোকান ভাঙচুর ও মারপিটের হুমকি দেয়।”
তিনি আরও অভিযোগ করেন, একই এলাকায় এক নারী দোকানির কাছ থেকেও চাঁদা দাবি করা হয়েছে।
অভিযুক্তের বক্তব্য
এ বিষয়ে জানতে চাইলে আশরাফুল হক মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন,
“আনোয়ার আমাকে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়কে গালি দিয়ে কথা বলায় আমি তাকে বাধা দিই। একপর্যায়ে উত্তেজিত হয়ে ধাক্কা দিয়েছি, এটা আমার ভুল। তবে মারধর বা প্রাণনাশের হুমকির অভিযোগ সঠিক নয়।”
স্থানীয়দের উদ্বেগ
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!