- প্রকাশিত: ২ আগস্ট ২০২৫ ০৮:২৬ পিএম
বাকেরগঞ্জে এস এস সি পরীক্ষার্থীকে ধর্ষণ মামলায় গ্রেফতার-১
বাকেরগঞ্জ প্রতিনিধি :
বাকেরগঞ্জে এস.এস.সি পরীক্ষার্থীকে ধর্ষণ মামলায় মাহামুদ হাসান ইমন (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১আগষ্ট) উপজেলার কলসকাঠি ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার স্কুল ছাত্রী হিরা( ছদ্দনাম) ও ইমন কলসকাঠি গ্রামে বসবাস করতো। হিরা স্কুলে যাওয়ার পথে তাকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত ইমন। হিরা রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হতো।
এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১৩ মে হিরার (ছদ্দনাম)বাসায় বাবা মা উপস্থিত না থাকায় ইমন সে সুযোগ নিয়ে হিরার ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিবাহের প্রলোভন দেখিয়ে ও বিয়ের কাগজে স্বাক্ষর নিয়ে হিরাকে ধর্ষণ করতে থাকে। পরবর্তীতে বিষয়টি হিরা তার পরিবারকে জানালে ইমন পূর্বে বিয়ে করার কথা অস্বীকার করে ও বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
পরবর্তীতে ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর মা মোসা: আসমা বেগম বাদী হয়ে গত ২৩ জুলাই বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে বাকেরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের ( বর্তমান ঠিকানা) মৃত জালাল উদ্দীনের ছেলে মাহমুদ হাসান ইমনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৯ এর ( ১) ধারায়( ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ) অপরাধে একটি মামলা দায়ের করেন।
বিজ্ঞ আদালত বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জকে (ওসি) মামলাটি এজাহার পূর্বক তদন্তের নির্দেশ দেন।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস আই)সবিতা রানী দাশ বলেন, এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ মামলায় প্রাথমিক তদন্তে মাহমুদ হাসান ইমনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
রাহাদ সুমন:কম খরচে অধিক লাভের আশায় বরিশাল কৃষি অঞ্চলে দ্রুত বাড়ছে সয়াবিনের আবাদ। চলতি ইরি-বোরো ও রবি মৌসুমে বিভাগে সয়াবিনের...
-
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের ইফতার মাহফিল ০৩ মার্চ (মঙ্গলবার) নগরীর হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল এ...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরের ছয়টি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে জেলা...
-
ইন্দুরকানী উপজেলা প্রতি নিধি ঃ ৪ নং নবগঠিত ইন্দুরকানী ইউনিয়ন ১ নং চাড়াখালী ওয়ার্ড । এলজি,ই,ডি ব্রিজের উপর ও রাস্তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!