- প্রকাশিত: ১৫ মে ২০২৬ ১০:১৮ পিএম
বাকেরগঞ্জে বিরোধীয় জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
বরিশালের বাকেরগঞ্জে বিরোধীয় জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে হালিম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ মে) বিকেল ৩ টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে। নিহত হালিম হাওলাদার হেলেঞ্চা গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের মেঝ ছেলে। এ ঘটনায় আরও আহত হয়েছে নিহতের ছোট ভাই মালেক হাওলাদার (৬৫)দেলোয়ার হাওলাদার (৫০), ভাগিনা মিজানুর রহমান (৪০), খবির শিকদার (৫০)। প্রাথমিকভাবে আহতদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কিছুক্ষণ পর হালিম হাওলাদার মারা যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচাতো ভাই শহিদুল ইসলাম জানান, নিহতের ছোট ভাই দেলোয়ার শিকদারের একটা ক্রয়কৃত জমি নিয়ে একই এলাকার রিপন হাওলাদার, আউয়াল মেম্বার, সুমন হাওলাদার,উজ্জ্বল গ্রুপের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।
আজ দেলোয়ার হাওলাদার ওই জমিতে বালু ভরাটের চেষ্টা করলে বিকেলে ৩ টার দিকে রিপন ও আউয়াল মেম্বারের নেতৃত্বে ২৫-৩০ জন দেশীয় ধারালো অস্ত্র, রড,বাশ,লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় বাশের আঘাতে নিহত হালিম হাওলাদার মাটিতে লুটিয়ে পরলে তার বুকে বাশ দিয়ে খোচানো হয়। এতে সে গুরুতর আহত হয়।
এ ব্যাপারে নিহতের ছোট ভাই দেলোয়ার হাওলাদার বলেন, আমার ক্রয়কৃত একটা জমিতে বালু ভরাট করতে গেলে রিপন হাওলাদার, আউয়াল মেম্বারের নেতৃত্বে ২০-২৫ জন আমাদের উপর অতর্কিত উপর্যুপরি হামলা চালায়, এসময় আমি সহ ৫-৬ জন আহত হই। এর মধ্যে আমার বড় ভাই মারা যায়।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, বিরোধীয় জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে হামলার ঘটনায় হালিম হাওলাদার নামে একজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতাহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!