- প্রকাশিত: ২৮ জুন ২০২৫ ১২:৫২ পিএম
বাগেরহাটে জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে নিহত বৃদ্ধ ব্যবসায়ী
খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বালুবাহী একটি জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে পড়ে নির্মল মণ্ডল (৬০) নামে এক সবজি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) রাত ১০টার দিকে উপজেলার ফুলহাতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি বালুবাহী জাহাজ ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় ব্রিজের এক পাশে। এতে ব্রিজের একটি অংশ ভেঙে নিচে থাকা একটি ইঞ্জিনচালিত ট্রলারের ওপর পড়ে। ট্রলারটিতে ছিলেন নির্মল মণ্ডল, যিনি স্থানীয় বাজারে দীর্ঘদিন ধরে সবজি বিক্রি করে আসছিলেন। ভাঙা ব্রিজের অংশ তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নির্মল মণ্ডল পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদুয়ানিয়া গ্রামের মৃত অতুলচন্দ্র মণ্ডলের ছেলে। প্রতিদিনের মতো সেদিনও বাজার শেষে ট্রলারে করে বাড়ি ফিরছিলেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবুর রহমান বলেন, “দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ট্রলারের ধ্বংসাবশেষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী অভিযোগ করেন, নদীপথে চলাচলকারী জাহাজগুলোর অসতর্কতা ও ব্রিজের দুর্বল অবকাঠামোই এ দুর্ঘটনার জন্য দায়ী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটির সংস্কার হয়নি, ফলে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।
এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন, ব্রিজটির দ্রুত সংস্কার এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!