- প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ০৪:০৯ পিএম
বাগেরহাটে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন
খালিদ হাসান, বাগেরহাট:
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পিলজংগ এলাকায় নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের মহাপরিচালক আল্লামা শাহ সালাহউদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সহ-সভাপতি মনিরুল ইসলাম খান, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোড়া, সাধারণ সম্পাদক শরিফুল কারিম কামাল, জেলা ছাত্রদল নেতা গোলাম রসুল তরফদার নেওয়াজসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের পরিচালক শিক্ষাবিদ মাওলানা মানফুজুর রহমান বলেন, “গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। হিফজুল কোরআন ও ইংলিশ মিডিয়ামের সমন্বয়ে পূর্ণাঙ্গ মাদরাসা শিক্ষা চালু করা হবে। স্বল্প ব্যয়ে বিশ্বমানের শিক্ষা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় ও বৈশ্বিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা হবে। ভবিষ্যতে তারা যেন প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিতে সক্ষম হয়—এটাই আমাদের লক্ষ্য।”
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার আহ্বান আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে নাগরিক...
-
সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং...
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!