- প্রকাশিত: ২৬ জুন ২০২৫ ০৯:৪৪ পিএম
বাগেরহাটে চারটি বিদেশী পিস্তলসহ ১১জন আটক
খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে চারটি বিদেশী পিস্তল ও গুলিসহ ১১জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন)সন্ধ্যায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে থেকে একটি মাইক্রোবাস তল্যাসি করে এদের আটক করা হয়। ঢাকা মেট্রো-চ-১৫-৬৭৭০ নম্বরের আটক মাইক্রোবাসটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার থেকে খুলনার দিকে যাচ্ছিল। গাড়িটি তল্যাসি করে ৪টি ৭.৬২ মিঃ মিঃ চায়না পিস্তল, ০৪টি ম্যাগাজিন ও ০৯ রাউন্ড গুলি পাওয়া যায়।
আটকৃতরা হলেন, কাউসার আলী (৪৩),মো: মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), মোঃ খোকন বিশ্বাস, (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), মোঃ ইমদাদুল হক(৩১), জনি মিয়া(২৭), সেলিম শাহ(৩৪), মাসুম পারভেজ (২২) ও প্রসেনজিৎ চন্দ্র দাশ (৩৫)। আটককৃতদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার। আটককৃতরা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১১ দুস্কৃতকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
তিনি আরও বলেন, "এসব দুস্কৃতকারীরা ঝিনাইদহ থেকে আসছিল। তাদের কাছে অস্ত্র ও গুলি ছিল। তাদের হয়ত বড় ধরণের কোন নাশকতার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।"
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!