- প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৫ ১২:১৯ পিএম
বাচ্চা পোলাপান ৪২ দিন আন্দোলন করে বলে সবই নাকি তারা -এড. সজল
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ঃবিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেছেন, বিএনপি’র নেতাকর্মীরা গত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছে। অনেক কষ্ট সহ্য করেছে। এখন কিছু বাচ্চা পোলাপান ৪২দিন আন্দোলন করে বলে বাংলাদেশের সবই নাকি তারা।
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদী সরকারী কলেজ মসজিদ মাঠে গৌরনদী-আগৈলঝাড়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যে সন্তান গিয়েছে আন্দোলনে সেই সন্তানের পিতা বিএনপি করে। বিএনপি পিতা তার সন্তানকে আন্দোলনে পাঠিয়েছেন। ওই সব শিশুরা নিজেদের চেহারার দিকে তাকিয়ে কথা বলেনা।
তিনি আরও বলেন, অর্ন্তবর্তীকালীণ সরকারের প্রধান উপদেষ্ঠা ড. মোহাম্মদ ইউনুস ফেব্রæয়ারিতে নির্বাচনের ঘোষনা দিয়েছেন। কিন্তু গত দুই-তিনদিন আগে এক বাছুর বলে ফেললেন ফেব্রæয়ারিতে নির্বাচন হবেনা। আমরা এই সভা থেকে বলতে চাই বাংলাদেশ তোমার পৈত্রিক সম্পত্তি নয়। আগামী ফেব্রæয়ারিতেই জাতীয় নির্বাচন হবে; সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করবে এবং দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।
দুই উপজেলার তৃনমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় বিএনপি’র এ নেতা বলেন, আগামী নির্বাচনে এ আসন থেকে কমপক্ষে ১০জন মনোনয়ন চাইবেন। কিন্তু দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে অর্থাৎ ধানের শীষ মার্কার প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। নিজেদের মধ্যে কেউ কাউকে আঘাত না করে বিএনপিকে সংগঠিত করার জন্য যা যা করা দরকার তা করা হবেও বলেও তিনি উল্লেখ করেন।
পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর কৃষকদলের সদস্য সচিব ভিপি মোঃ সেলিম হোসেন। শেষে বিএনপি’র বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ২৪ গণঅভ্যুত্থানে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!