- প্রকাশিত: ৯ মে ২০২৬ ০৯:৪৯ পিএম
বাবুগঞ্জে জেলা ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভা ও মেননের মুক্তির দাবিতে বিক্ষোভ।
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে দলের সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার (৯ মে) বাবুগঞ্জ উপজেলার খানপুরা গণশিল্পী সংস্থার কার্যালয়ে বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ।
বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মোহাম্মদ টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, কেন্দ্রীয় নেতা টিএম শাহজাহান তালুকদার, উপজেলা সম্পাদক শাহিন মাহমুদ, জেলা ছাত্রনেতা শামীম শাহরুখ তমাল, সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, সাবেক যুবনেতা হাসানুর রহমান পান্নু, মো. আলাউদ্দিন, জামাল উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশের প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন-এর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বর্ধিত সভা শেষে বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা রাশেদ খান মেননের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাশেদ খান মেননের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করা হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!