- প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫ ০৬:৫৮ পিএম
বাবুগঞ্জে বৈশ্বিক কৃষক সংহতি সম্মেলন: সাম্রাজ্যবাদবিরোধী কঠোর বার্তা ভেনেজুয়েলার রাষ্ট্রদূতের
আবুল বাশার,বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জে অনুষ্ঠিত বৈশ্বিক কৃষক সংহতি সম্মেলনে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত ক্যাপায়া রদরিগেজ গনজালেজ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “ভেনেজুয়েলা বর্তমানে সাম্রাজ্যবাদী চাপ ও হুমকির মুখে। যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিনের উপস্থিতি শুধু ভেনেজুয়েলার জন্য নয়, গোটা লাতিন আমেরিকার জন্যই গভীর হুমকি।”
রাষ্ট্রদূত বাংলাদেশের সংগ্রামী জনগণ ও সংহতি আন্দোলনের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একতরফা অবৈধ নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক ব্যাংকগুলোতে সম্পদ জব্দের কারণে ভেনেজুয়েলার জনগণ কঠিন সময় অতিক্রম করছে। অথচ দেশটির তেল, সোনা, হীরা, কয়লাসহ অগণিত খনিজ সম্পদ সাম্রাজ্যবাদী শক্তির লোভের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, “ভেনেজুয়েলা শান্তিপ্রিয় জাতি। তবে আমাদের সার্বভৌমত্ব বিক্রয়ের জন্য নয়। আমরা কখনো আত্মসমর্পণ করব না এবং নতুন কোনো আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত।”
১লা অক্টোবর বুধবার সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস।
সভাপতিত্ব করেন বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ) এর সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন। সদস্য সচিব সুজন আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির মোজাম্মেল হক ফিরোজ, ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, স্থপতি হেলাল উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব, আয়োজক কমিটির সদস্য আসাদুজ্জামান মেনন সরদার, বৈশ্বিক কৃষক সংহতি সমিতির সভাপতি এম জাহাঙ্গীর খান প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!