- প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫ ০৭:৫৫ পিএম
আভ্যন্তরীণ সরকারের সিদ্ধান্তে শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন, বাদ পড়ল বঙ্গবন্ধু পরিবারের নাম
সাকিব উল হক
রিপোর্ট ৭১।
আভ্যন্তরীণ সরকারের সিদ্ধান্তে দেশের কয়েকটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও তাদের স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। এ দফায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২০টি প্রতিষ্ঠানের বিভিন্ন ভবন, ছাত্রাবাস ও অন্যান্য স্থাপনার নাম নতুন করে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি একটি নবনির্মিত স্থাপনাকেও নতুন নাম দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় এ নাম পরিবর্তন বাস্তবায়ন করা হয়েছে।
নাম পরিবর্তনের তালিকায় রয়েছে খুলনার সরকারি বাংলা কলেজ, যার নতুন নামকরণ করা হয়েছে খুলনা সরকারি কলেজ। বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এখন থেকে পরিচিত হবে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল নামে। ভৈরবের জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজ এর নতুন নাম ভৈরব সরকারি কলেজ।
এ ছাড়া কক্সবাজার সরকারি কলেজের ‘শেখ হাসিনা অ্যাকাডেমিক ভবন’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘৩৬ জুলাই’ ভবন, আর ‘শেখ হাসিনা ছাত্রীনিবাস’-এর নাম হয়েছে ‘দোলনচাঁপা’। পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস’-এর পরিবর্তে এখন থেকে লেখা হবে ‘আয়েশা (রা.) ছাত্রীনিবাস’, আর ‘শেখ রাসেল ছাত্রনিবাস’-এর নতুন নাম ‘বিজয় ২৪ ছাত্রনিবাস’।
নবনির্মিত স্থাপনাগুলোর মধ্যে ঢাকার সরকারি বাংলা কলেজে নির্মিত ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে ‘শহীদ সাগর ছাত্রাবাস’।
নতুন এ নির্দেশনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নাম একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনাগুলো থেকে বাদ দেওয়া হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ‘এক দেশ, এক QR লেনদেন—বাংলা QR’ স্লোগানকে ধারণ করে দেশব্যাপী ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের অংশ হিসেবে পটুয়াখালীর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!