- প্রকাশিত: ৩০ জুন ২০২৬ ০৫:০৪ পিএম
আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন
মাসুদ রেজা ফয়সাল:
বরগুনার বামনা উপজেলার ঐতিহ্যবাহী ‘বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়’-এর নতুন অন্তর্বর্তীকালীন (এডহক) কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল।
গত ২৯ জুন ২০২৬ তারিখে বোর্ড কর্তৃক জারিকৃত এক অফিস আদেশের (স্মারক নং: বশিবো/বিঅ/২০২৬/২১৫৭) মাধ্যমে ৪ (চার) সদস্যবিশিষ্ট এই নতুন এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর ৬৪(১) নং ধারা অনুযায়ী এবং প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে এই কমিটি গঠিত হয়েছে। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির মেয়াদ ২৯ জুন ২০২৬ থেকে ২৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
অনুমোদিত কমিটির দায়িত্বপ্রাপ্ত চার সদস্য হলেন:
সভাপতি: মোঃ রুহুল আমিন (বরিশাল শিক্ষাবোর্ড কর্তৃক মনোনীত)
শিক্ষক সদস্য: মাকসুদা বেগম (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত)
অভিভাবক সদস্য: মোঃ শহিদুল ইসলাম (জেলা প্রশাসক / উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত)
সদস্য সচিব: প্রধান শিক্ষক (পদাধিকারবলে)
উক্ত আদেশের অনুলিপি ইতিমধ্যে সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্যদের কাছে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!