- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬ ০৮:০৩ পিএম
আন্তর্জাতিক যুব দিবসে বরিশালে AI নির্ভর অর্থনীতি নিয়ে বিতর্ক প্রতিযোগিতা
আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হয়েছে বিশেষ বিতর্ক প্রতিযোগিতা। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বরিশাল ব্রাঞ্চের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার বিতর্কের বিষয় ছিল— “AI নির্ভর অর্থনীতিতে শহর ও গ্রামের যুবদের সমান সম্ভাবনা তৈরি হবে।” প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার, গ্রামীণ যুবকদের সম্ভাবনা, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ অর্থনীতিতে তরুণদের ভূমিকা নিয়ে প্রতিযোগীরা পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন।
অনুষ্ঠানে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, বরিশালের বিভাগীয় প্রধান কিশোর চন্দ্র বালা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত যুব উন্নয়ন অধিদপ্তর, বরিশালের সহকারী উপ-পরিচালক প্রিন্স বাহাউদ্দিন তালুকদার, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (BLAST), বরিশাল ইউনিটের কো-অর্ডিনেটর এ্যাড. শাহিদা তালুকদার, প্রাথমিক শিক্ষা সমাজের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম জাফর ।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এর এসিস্ট্যান্ট রেজিস্ট্রার মেহেদী শুভ এবং বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেইনার রুবিনা আক্তার।
বক্তারা বলেন, বর্তমান বিশ্ব দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি। বিশেষ করে গ্রামের যুবকদের AI ও ডিজিটাল প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা গেলে শহরকেন্দ্রিক কর্মসংস্থানের চাপ কমার পাশাপাশি গ্রাম থেকেই বৈশ্বিক কর্মক্ষেত্রে যুক্ত হওয়ার নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। তারা আরও বলেন, AI কেবল কর্মসংস্থানের ধরন পরিবর্তন করছে না, বরং শিক্ষা, ব্যবসা, ফ্রিল্যান্সিং, কৃষি, উদ্যোক্তা উন্নয়নসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। যথাযথ প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সুযোগ নিশ্চিত করা গেলে গ্রামের তরুণরাও বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
আয়োজকরা জানান, "Different Contexts, Common Aspirations" (ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা) এই প্রতিপাদ্য নিয়ে যুক্তিবোধ, নেতৃত্বের গুণাবলি, প্রযুক্তি সম্পর্কে সচেতনতা এবং সমসাময়িক বিষয় নিয়ে গঠনমূলক চিন্তাভাবনা তৈরির উদ্দেশ্যেই এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক যুব দিবসের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণদের দক্ষ, প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যৎমুখী করে গড়ে তুলতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
বঙ্গোপসাগরের বুকে মেঘনা মোহনায় জেগে ওঠা নিঝুম দ্বীপের সৈকতের বালিতে বিপুল পরিমাণ মূল্যবান ভারী খনিজের সন্ধান পেয়েছেন গবেষকরা। সাম্প্রতিক খনিজতাত্ত্বিক...
-
বরিশালের গৌরনদীতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর গৌরনদী প্রতিনিধি সাংবাদিক এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা...
-
আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হয়েছে বিশেষ বিতর্ক প্রতিযোগিতা। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বরিশাল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!