- প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫ ০৭:১০ পিএম
আন্তর্জাতিক সম্মেলনে গোবিপ্রবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জীববিজ্ঞান অনুষদ আয়োজিত “আন্তর্জাতিক জীবন বিজ্ঞান সম্মেলন (ICLS 2025)” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে দুই দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে তার উপস্থাপিত প্রবন্ধের বিষয় ছিলো "বায়োইনফরমেটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে জৈব চিকিৎসা গবেষণার রূপান্তর"। জীবতথ্যবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে বায়োমেডিকেল রিসার্চে বৈপ্লবিক পরিবর্তন আনছে, সে বিষয়ে আলোকপাত করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
গবেষণাগারে উদ্ভুত ডাটাকে কীভাবে জীবতথ্যবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যাচাইকরণ করা যায়, সেটি তুলে ধরতে গিয়ে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানবিষয়ক জার্নাল হ্যালিয়নে তার প্রকাশিত প্রবন্ধে কীভাবে বায়োইনফরমেটিকসের ব্যবহার হয়েছে তার উদাহরণ দেন।
পরে আয়োজকদের পক্ষ থেকে অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরকে ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে আন্তর্জাতিক এ সম্মেলনের উদ্বোধন করেন শাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ‘এক দেশ, এক QR লেনদেন—বাংলা QR’ স্লোগানকে ধারণ করে দেশব্যাপী ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের অংশ হিসেবে পটুয়াখালীর...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অতি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে টুঙ্গিপাড়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!