- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৮ জুন ২০২৬ ০৭:০২ পিএম
আন্তর্জাতিক ‘ইনস্পায়ারিং ওম্যান’ সম্মাননা পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রহিমা নাসরিন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ইনস্পায়ারিং ওম্যান’ (Inspiring Woman) ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. রহিমা নাসরিন।
আন্তর্জাতিক মুসলিম নারী বিজ্ঞান সমিতি (ISMWS) এবং ইন্দো-ইউএস এপিজে আবদুল কালাম স্টেম শিক্ষা ও গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। ২০২৬ সালের ২৮ মার্চ ভারতের আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের সিম্পোজিয়ামে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
সম্মাননা সনদে স্বাক্ষর করেন কেন্দ্রটির ওহাইও স্টেট ইউনিভার্সিটির কো-ডিরেক্টর অধ্যাপক সুলতানা এন. নাহার এবং আলিগড় মুসলিম ইউনিভার্সিটির পরিচালক অধ্যাপক তৌহিদ আহমদ।
ড. রহিমা নাসরিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পিএইচডি ও এমফিল ডিগ্রি অর্জন করেছেন। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র পাতলা ফিল্ম, প্লাজমা পলিমারাইজেশন, ন্যানোম্যাটেরিয়ালস, ন্যানোকম্পোজিট এবং অপটোইলেকট্রনিক উপাদান। তিনি ২৭টিরও বেশি আন্তর্জাতিক গবেষণা জার্নালে প্রবন্ধ প্রকাশ করেছেন এবং দেশি-বিদেশি একাধিক গবেষণা প্রকল্পে প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সের (TWAS) রিসার্চ গ্রান্ট-২০২১।
পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক, টিএসসির পরিচালক এবং বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি আইএসএমডব্লিউএস-এর বরিশাল বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফ্যাকাল্টি অ্যাডভাইজার। তিনি আমেরিকান ফিজিক্যাল সোসাইটি (APS), এশিয়া-প্যাসিফিক ফিজিক্যাল সোসাইটি (AAPPS), ওডব্লিউএসডি (OWSD) এবং আইএসএমডব্লিউএস-এর আজীবন সদস্য।
এর আগে তিনি ‘শেরেবাংলা স্মারক পুরস্কার-২০১৮’ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রদত্ত ‘জয়িতা পুরস্কার-২০২১’-এ ভূষিত হন।
এই আন্তর্জাতিক স্বীকৃতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। প্রতিক্রিয়ায় ড. রহিমা নাসরিন বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমি চাই ভবিষ্যৎ প্রজন্মের মেয়েরা বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আরও বেশি এগিয়ে আসুক এবং সে লক্ষ্যে আমি কাজ করে যেতে চাই।”
সংশ্লিষ্টরা মনে করেন, বিজ্ঞানচর্চায় নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বকে উৎসাহিত করতে ড. রহিমা নাসরিনের এই আন্তর্জাতিক অর্জন বিশেষ তাৎপর্য বহন করবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!