- প্রকাশিত: ১ মে ২০২৬ ০৭:১৫ পিএম
আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১ মে) ভোরে গৌরনদী উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের ব্যানারে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ভুরঘাটা বাসষ্ট্যান্ডে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিও ফুটেজে দেখা গেছে, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুনুর রশিদ মনু মোল্লা এবং পৌরসভা ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদারের নেতৃত্বে প্রায় অর্ধশত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার ছেলে সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর প্লাকার্ড হাতে নিয়ে ভুরঘাটা বাসষ্ট্যান্ডে মিছিল করছেন।
মিছিল চলাকালে অংশগ্রহনকারীদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে “শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” গৌরনদীর মাটি আশিক আব্দুল্লাহর ঘাটি-এমন শ্লোগান দিতে শোনা যায়। অপরদিকে শুক্রবার ভোর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।
এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা ভিডিও পেয়েছি। তবে ভিডিওটি কবের তা স্পষ্ট নয়। এবিষয়ে ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!