- প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬ ০৮:২৯ পিএম
আজ থেকে চালু হচ্ছে প্রতীক্ষীত ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। রাজধানীর সাথে সরাসরি এই রেল যোগাযোগ স্থাপনকে কেন্দ্র করে স্বস্তি ফিরতে যাচ্ছে গোপালগঞ্জবাসীর মধ্যে।
বর্তমান সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ। স্থানীয়দের আশা-এই সেবা শুধু যোগাযোগের ভোগান্তিই কমাবে না, বরং গতিশীল করবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক পরিমণ্ডলকেও। স্থানীয়দের প্রত্যাশা এই উদ্যোগ কম খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের পাশাপাশি এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে যোগ করবে নতুন গতি।
জানাগেছে, রাজধানীর সাথে সরাসরি রেল যোগাযোগ ছিলো গোপালগঞ্জবাসীর এক সময়ের স্বপ্নের দাবি-যা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। দীর্ঘদিন ধরে সড়কপথের অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা, যানজট, চড়া ভাড়া আর সময়ের অপচয় মেনে নিয়েই ঢাকায় যাতায়াত করতে হতো এই জেলার বাসিন্দাদের। নতুন এই ট্রেন সার্ভিস চালু হওয়ায় যাতায়াত ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন যাত্রীরা।
কেবলমাত্র নিরবচ্ছিন্ন যাতায়াতই নয়, রাজধানীর সাথে এই সরাসরি সংযোগকে কেন্দ্র করে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও নতুন সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। শুধু গোপালগঞ্জ নয়, এই রুটের পার্শবর্তী জেলা নড়াইল পিরোজপুর ও বাগেরহাটের মানুষও পাবেন এই সেবার সুফল।তবে ট্রেন চলাচলের সময়টা পরিকর্তন হলে জেলা বাসী আরো বেশী উপকৃত হতো।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ৩টা ১৫ মিনিটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনটি ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি গোপালগঞ্জে পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। একই দিন ফিরতি ট্রেনটি গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হবে এবং রাজধানীতে পৌঁছাবে রাত ১০টা ৩০ মিনিটে।
এই উপলক্ষে কাশিয়ানী উপজেলার মহেশপুর নতুন রেল স্টেশনে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
স্থানীয়রা জানান, কৃষি প্রধান এলাকা গোপালগঞ্জে প্রচুর পরিমানে শাক-সব্জি ও দেশীয় মাছের সমাহার রয়েছে। এসব পন্য কম খরচে ট্রেনে করে রাজধানী ঢাকায় নিয়ে গিয়ে বেশী দামে বিক্রি করতে পারবে এখানকার কৃষকরা।এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে।
ট্রেন পরীক্ষক পল্বব কান্তি বিশ্বাস বলেন, বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ১০ আগস্ট দুপুর ৩টা ১৫ মিনিটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসবে। ট্রেনটি পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। অন্যদিকে, ফিরতি ট্রেন গোপালগঞ্জ থেকে ছাড়বে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, যা ঢাকায় পৌঁছাবে রাত ১০টা ৩০ মিনিটে। #
এই বিভাগের আরো খবর
-
সরকার বদলেছে, বদলেছে জ্বালানি খাতের নীতিনির্ধারণের কাঠামোও। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি আমদানিতে দীর্ঘদিনের একটি ব্যবসায়ী বলয়ের প্রভাব এখনো...
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!