- প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ ১১:০৪ পিএম
আগৈলঝাড়ায় কারা নির্যাতিত যুবদল নেতার পক্ষে বিএনপি নেতাদের মাঝে ঈদ উপহার বিতরণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় কারা নির্যাতিত এক যুবদল নেতা সবুজ ডালির আয়োজনে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সম্প্রতি আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন
বরিশাল জেলা উওর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য জনাব রফিকুল ইসলাম কাজল। এছাড়াও বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ ভাগাভাগি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
বিতরণকালে বক্তারা বলেন, কারা নির্যাতনের শিকার হয়েও সংশ্লিষ্ট যুবদল নেতা দলের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে এমন মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন, যা সত্যিই প্রশংসনীয়।
তারা আরও বলেন, এই ধরনের কার্যক্রম দলীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে এবং নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করবে।
এ সময় নেতারা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং সকলের জন্য শান্তিপূর্ণ ও আনন্দময় ঈদ উদযাপনের আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর
-
গণমাধ্যমের সক্রিয় ভূমিকা ছাড়া নিরাপদ খাদ্য ও অসংক্রামক রোগ প্রতিরোধে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার...
-
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!