৯ দফা দাবিতে যবিপ্রবি উপাচার্য বরাবর জুলাই বিপ্লব মঞ্চের স্মারকলিপি প্রদান



যবিপ্রবি প্রতিনিধি: 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার, আওয়ামী ফ্যাসিস্ট আমলে শিক্ষার্থীদের উপর নির্যাতন-নিপীড়নকারীদের শাস্তি নিশ্চিতকরণ, জুলাই কর্ণার স্থাপন, একাডেমিক শিক্ষার মান উন্নয়ন ও সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ইমপ্রুভমেন্ট ব্যবস্থা চালু সহ মোট ৯ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন জুলাই বিপ্লব মঞ্চ। 


মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর দুইটায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল মজিদ বরাবর এ স্মারকলিপি প্রদান করেন জুলাই বিপ্লব মঞ্চের সদস্যরা। এ স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে জুলাই বিপ্লব মঞ্চ আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করে। 


স্মারকলিপিতে উল্লেখিত দাবিসমূহ হলো, ২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থীদের উপর যেসব ব্যক্তি বা গোষ্ঠী নির্যাতন চালিয়েছে ও যে সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা জুলাই আন্দোলনে ছাত্রলীগের নির্যাতনের পক্ষে উস্কানি ও ইন্ধন জুগিয়েছিল ও  অতীতে শিক্ষার্থীদের উপর সংঘটিত সকল নিপীড়নের বিষয়ে বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, জুলাইয়ে নিহত ও আহত শিক্ষার্থীদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি স্থায়ী "জুলাই কর্ণার" স্থাপন করতে হবে, ক্যাম্পাস সম্প্রসারণের জন্য দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, ক্যাম্পাসের অভ্যন্তরীন রাস্তা স্থায়ী মেরামতকরণ করতে হবে, একাডেমিক উন্নয়ন ও ইমপ্রুভমেন্ট ব্যবস্থা চালু ও ২০২২-২৩ সেশনের রিটেক সংক্রান্ত সমস্যার দ্রুত শিক্ষার্থীবান্ধব সমাধান করতে হবে, সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স ও হটলাইন চালু, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে ২৪ ঘণ্টা মেডিকেল সেবা  চালু করতে হবে, হল ও ক্যাফেটেরিয়ার খাবারের মান নিশ্চিত করতে শিক্ষক ও শিক্ষার্থী সমন্বয়ে "ফুড সার্চ টিম" গঠন করতে হবে, স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমি ভবনের নিচতলায় ক্যাফেটেরিরা দ্রুত চালু করতে হবে, বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ে যেসব অনিয়ম-দুর্নীতিপূর্ণ নিয়োগ বা অবৈধ প্রমোশন হয়েছে সেগুলো তদন্ত করে বাতিল করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ও ছাত্র সংসদ প্রতিষ্ঠা ও প্রশাসনিক স্বচ্ছতায় শিক্ষার্থীদের যুক্ত করতে হবে।


এসময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ দ্রুততম সময়ের মধ্যে যৌক্তিক দাবিগুলো পূরণের আশ্বাস দেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?