- প্রকাশিত: ৪ জুন ২০২৬ ০৪:৪২ পিএম
২য় বারের মতো কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সাংসদ নুরুল ইসলাম নয়ন
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। পরে বিএনপির মিডিয়া সেল বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে প্রেরণ করে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে এই দায়িত্ব পেয়েছেন।
নতুন এই কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক হিসেবে বহাল রাখা হয়েছে। এর আগে ২০২৪ সালের ৯ জুলাই এই দুই নেতাকে নিয়ে যুবদলের আংশিক কমিটি গঠন করা হয়েছিল।
দলীয় সূত্রে জানা গেছে, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও যুগোপযোগী করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব পুনর্গঠন ও পুনর্বিন্যাসের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে নুরুল ইসলাম নয়নের প্রতি দলের শীর্ষ নেতৃত্বের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় নেতাকর্মীরা।
বর্তমানে নুরুল ইসলাম নয়ন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক এবং ভোলা-৪ আসনের সংসদ সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করেছেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কর্মসূচি এবং যুবসমাজকে রাজনীতিতে সম্পৃক্ত করার ক্ষেত্রে তার ভূমিকা নেতাকর্মীদের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার খবরে ভোলা জেলা, চরফ্যাশন ও মনপুরাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট, শুভেচ্ছাবার্তা ও শুভকামনা প্রকাশ করতে দেখা গেছে।
দলীয় নেতাকর্মীরা মনে করেন, নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদল আগামী দিনে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে তিনি যুবদলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলার বিএনপি নেতাকর্মীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে যুবদল গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের উন্নয়ন-অগ্রগতির প্রশ্নে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
নুরুল ইসলাম নয়নের এই পুনর্নির্বাচনকে যুবদলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের মতে, দলের প্রতি তার দীর্ঘদিনের নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা এবং নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে পুনরায় এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে সহায়ক হয়েছে।
দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নুরুল ইসলাম নয়নের সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের নেতাকর্মীরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!