- প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ০৮:০৪ পিএম
২৪ ঘন্টা সেবা দিতে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলে ফাস্ট এইড কর্নার চালু
যবিপ্রবি প্রতিনিধি :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হলের (শ. ম. র.) আবাসিক শিক্ষার্থীদেরকে ২৪ ঘন্টা প্রাথমিক চিকিৎসা সেবা দিতে 'ফাস্ট এইড কর্নার' গঠন করেছে হল প্রশাসন। প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য শ. ম. র. হলের ৩য় তলার অফিস-০৫ নং কক্ষকে ফাস্ট এইড কর্নার হিসাবে ঘোষণা করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ মজনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যবিপ্রবি শহীদ মসিয়ূর রহমান হলে ছাত্রদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেমন আইভি স্যালাইন দেওয়া, আই এম ইনজেকশন প্রয়োগ, জ্বর মাপা, ব্লাড প্রেসার মাপা, ক্ষত ড্রেসিং ইত্যাদি স্বাস্থ্য সমস্যার প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের নার্সিং এন্ড হেলথ সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ফাস্ট এইড টিম গঠন করা হয়েছে। এ টিম ফার্স্ট এইড কর্নারে হলের অফিস-০৫ নং কক্ষে আবাসিক ছাত্রদেরকে প্রাথমিক সেবা প্রদান করবে। এছাড়া যেকোনো স্বাস্থ্য সমস্যার প্রয়োজনে ফার্স্ট এইড টিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করার জন্যও বলা হয়েছে।
এ বিষয়ে শ. ম. র. হলের প্রভোস্ট ড. মোঃ মজনুজ্জামান বলেন, হল প্রশাসনের উদ্যোগে গঠিত এই টিমের লক্ষ্য হলো দুর্ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান এবং প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সঙ্গে সমন্বয় করা।
অফিস–০৫ নম্বর কক্ষে স্থাপিত ফাস্ট এইড কর্ণারে ইতোমধ্যে ব্যান্ডেজ, অ্যান্টিসেপ্টিক, গজ, স্যালাইন, পেইন রিলিভারসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এসব সামগ্রীর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও হালনাগাদের জন্য টিমের সদস্যরা নিয়মিত তদারকি করবেন, সহকারী প্রভোস্টদের একটি টিম এর তত্ত্বাবধানে থাকবেন।
জরুরি অবস্থায় শিক্ষার্থীরা দ্রুত সহায়তা পেতে পারেন এজন্য ২৪ ঘণ্টার যোগাযোগ নম্বরও নির্ধারণ করা হয়েছে। টিমের সদস্যরা শিক্ষার্থী হলেও দায়িত্ব ভাগ করে নেওয়ার ফলে তাদের একাডেমিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে শিক্ষার্থীরা মনে করেন।
হল প্রশাসনের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের নিরাপত্তা ও সেবার মান উন্নত করবে।
এই বিভাগের আরো খবর
-
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর নামক স্থানে (বরিশাল-কুয়াকাটা মহাসড়কে) ট্রাক চাপায় নবীন হালদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের রাজনীতি থেকে সড়ে দাঁড়িয়ে পদ পদবী থেকে পদত্যাগ করেছেন ৬...
-
স্টাফ রিপোর্টারঃরূপান্তর আস্থা প্রকল্পের আওতায় বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা আজ শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!