- প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ০৯:২৬ পিএম
১৬৮ লিটার চোলাই মদ জব্দ, গ্রেফতার-১
রিয়াজুল হক সাগর,
রংপুর প্রতিনিধি। Report71
রংপুরের পীরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চোলাই মদ তৈরির বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে আরও দুইজন মাদক কারবারি পালিয়ে যায়।
পীরগাছা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শফিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং পারুল ইউনিয়নের শরীফ সুন্দর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার মৃত আফতার আলীর ছেলে সাইদুল ইসলাম (৩৭)-এর বাড়ি থেকে ১৬৮ লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার একেএম মহিব্বুল ইসলাম জানান, অভিযানকালে মো. মোমিন মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৬৮ লিটার চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে চোলাই মদ প্রস্তুতকারী সাইদুল ইসলাম (৩৭) ও তার সহযোগী অজ্ঞাত আরও ২/৩ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জব্দকৃত চোলাই মদের আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার ৮শত টাকা। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে এবং মাদকদ্রব্য ধ্বংস করা হবে।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন,ইদানীং আমাদের এলাকায় গাঁজা, ইয়াবা ও চোলাই মদের বিক্রি এবং মাদকসেবীর সংখ্যা ভয়াবহভাবে বেড়ে গেছে। এর আগেও স্থানীয়দের সহযোগিতায় একাধিকবার চোলাই মদ তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। মাদক সহজলভ্য হওয়ায় এলাকার তরুণ সমাজ বিপথে যাচ্ছে। পুলিশের অভিযান অব্যাহত থাকলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অভিযোগ করে বলেন, গ্রেফতারকৃত মোমিন মিয়া ও পলাতক সাইদুল ইসলামসহ কয়েকজন দীর্ঘদিন ধরে পীরগাছা ও আশপাশের উপজেলায় চোলাই মদ তৈরি ও সরবরাহ করে আসছিল। বিভিন্ন দলের স্থানীয় নেতা, জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ সদস্যরা বিষয়টি জেনেও নীরব ছিলেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
পুলিশ সুপার মারুফাত হোসাইন জানায়, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এই বিভাগের আরো খবর
-
তারিখ ঃ ২৫ জুলাই ২০২৬সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিগলাচিপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ...
-
পিরোজপুর প্রতিনিধি:টানা কয়েক দিনের ভারী বর্ষণে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি থেকে জিলবাড়ি পর্যন্ত এলজিইডির আওতাধীন গুরুত্বপূর্ণ সড়কের একাধিক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!