- প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫ ০৩:৪৫ পিএম
১৫ আগষ্টে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সামাধিতে নেই কোন আনুষ্ঠানিকতা, কড়া নিরাপত্তা
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) ভোর থেকেই সমাধি সৌধ কমপ্লেক্সের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। ভেতরে কাউকেই যেতে দেয়া হচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) থেকেই সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছিল। আজ তা অারো কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভিতরে প্রবেশ তো দূরের কথা কাউকে সমাধির আশপাশে দাঁড়াতেও দেয়া হচ্ছে না।
শুক্রবার আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোসহ নানা কর্মসূচি ঘোষণা করার কথা থাকলেও সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শেখ মুজিবুর রহমানের সমাধি এলাকা বা আশপাশের এলাকায় আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। এমনকি কোনো উৎসুক জনতাকেও দেখা যায়নি।
শুধু টুঙ্গিপাড়া সমাধি সৌধ এলাকাতেই নয় গোপালগঞ্জ জেলা সদরসহ পরো জেলাতেই প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। জেলায় যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহন করেছে।
পতিত শেখ হাসিনা সরকারের গত তিন মেয়াদে এ দিনে টুঙ্গিপাড়ায় নানা রাষ্ট্রীয় কর্মসূচি পালন করা হতো। এ দিনটিকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক দিবস ঘোষণা করে পালন করা হতো। পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দিনে তার বাবার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসতেন। সেই সঙ্গে আসতেন তার সরকারের মন্ত্রী-এমপি ও রাষ্ট্রীয় পদস্থ কর্মকর্তারাও।
তবে ২০২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালানোর পর পরিস্থিতি বদলে গেছে। এবার পরিবর্তিত পরিস্থিতিতে মুজিবের জন্মস্থানে কোনো ধরনের কর্মসূচি পালিত হচ্ছে না। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা,পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোল্লা কাউসার (২৫)কে গ্রেপ্তার...
-
মংচিন থান তালতলী প্রতিনিধি।। বরগুনার তালতলীতে ফিসনেট প্রকল্পের উদ্যোগে উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে । ১১ মার্চ ২০২৬ রোজ বুধবার...
-
খুবি প্রতিনিধি:সৈয়দ জাওয়াদ হোসেন সামি অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের ১৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী মাসুদ রানার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে কলেজ ছাত্র সিয়াম মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বাঁশবাড়িয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!