- প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫ ০৮:২৮ এএম
যুক্তরাষ্ট্র প্রবাসী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ এনে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা।
যুক্তরাষ্ট্র প্রবাসী শ্রমিক দল নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন বিএনপির উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন হাওলাদার মফিজ।
সোমবার সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন উত্তর শাখার ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন হাওলাদার মফিজ সংবাদ সম্মেলনে বলেন, হাইব্রিড জাহাঙ্গীর আলমের বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে আমরা ত্যাগী বিএনপি নেতা কর্মীরা আজ ঐক্যবদ্ধ হয়ে সংবাদ সম্মেলন ডেকেছি,জাহাঙ্গীর আলম দাবি করে তিনি বিএনপি করেছেন,কিন্তু সে কখনোই বোরহানউদ্দিন উপজেলায় দলীয় কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না,আজ তিনি উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করছে,তাও আবার ফেইসবুকে।
মাইনউদ্দিন হাওলাদার মফিজ আরও বলেন,আমার ভাই ভোলায় মিছিলে গিয়ে পুলিশের গুলিতে আহত হয়ে যখন পলাতক থেকে চিকিৎসা নিয়েছে"তখন ভোলা ২ আসনের সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম ছাড়া কেউ আমাদের খোঁজ খবর নেয়নি, আমাদের কাচিয়া ইউনিয়নে এত বড় নেতা অথচ আমরা জানিনা।
মফিজ হাওলাদার বলেন,দীর্ঘ ১৭ বছর নির্যাতিত-নিপীড়িত,লাঞ্ছিত হয়েও আওয়ামীলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করেছেন ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম।হাফিজ ইব্রাহিম বোরহানউদ্দিন ও দৌলতখানে ইতিহাস গড়েছেন,তিনি আওয়ামীলীগের সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে বিপুল ভোটের মাধ্যমে পরাজিত করে ভোলা ২ আসনকে বিএনপি'র ঘাটি হিসেবে উপস্থিত করেছেন,আওয়ামী লীগ সরকারের আমলে মামলা খেয়েছেন,নির্যাতিত হয়েছেন সেই নেতাকে আমরা ভুলে যাই কি করে।
এ সময় তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন,জাহাঙ্গীর আলম আজকে আওয়ামী লীগের লোকজন নিয়ে মিটিং করে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করেছেন,ভবিষ্যতে যদি তিনি আরেকবার এরকম কর্মকাণ্ড করেন তাহলে শক্ত হাতে প্রতিহত করা হবে,আওয়ামী লীগের আস্তানা এই ভোলাতে হবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন,জাহাঙ্গীর আলম নাকি যুক্তরাষ্ট্রে শ্রমিক দল করতেন,আমাদের সেটা জানা নাই,তিনি কেন্দ্রীয় নেতাদের সাথে ছবি তোলে নিজেকে নেতা দাবি করেন,বিএনপির নির্যাতিত নেতাকর্মীরা বেঁচে থাকতে হাইবিডের আস্তানা ভোলা ২ আসনে হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে কাচিয়া ইউনিয়ন বিএনপি উত্তর শাখার সভাপতি বশির উল্লাহ শামিম খান, ইউনিয়ন বিএনপি উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!