- প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪৪ পিএম
যথাযোগ্য মর্যাদায় বামনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত
মাসুদ রেজা ফয়সালঃ
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় বামনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে ঘোষিত এ দিবসটি ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO-এর প্যারিস অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এ বছরও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বামনা উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। শহীদ বেদীতে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন ১১০ বরগুনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনির পক্ষে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির (সাবেক) আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন বামনা উপজেলা প্রশাসন, বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন ও পুলিশ সদস্যবৃন্দ, উপজেলা জাতীয়তাবাদী দল ও সহযোগী সংগঠনসমূহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বামনা উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামসহ কর্মরত সাংবাদিকবৃন্দ, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ, বামনা সরকারি ডিগ্রি কলেজ, বামনা সরকারি সারওয়ারজান মডেল উচ্চ বিদ্যালয়, আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সকাল থেকে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল সাড়ে ৭টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শোকাবহ প্রভাতফেরি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ১৯৫২ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছিলেন। তাঁদের আত্মত্যাগের স্বীকৃতি আজ বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত। নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাদ জোহর উপজেলার বিভিন্ন মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্য উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নিকহাত আরা, বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির (সাবেক) আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!