- প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫১ পিএম
যশোরে জামায়াতের আঞ্চলিক কর্মীসভায় অধ্যাপক গোলাম রসুল
বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি:
যশোর সদরের বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ মাঠে ২৯ সেপ্টেম্বর সোমবার বিকাল সাড়ে তিনটায় আঞ্চলিক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া নির্বাচনী এলাকা যশোর-৪ সংসদীয় আসনে বসুন্দিয়ার ১,২,৩ ও ৪ নং ওয়ার্ড এর সমন্বয়ে এই আঞ্চলিক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সংস্কার, গণহত্যার বিচার ও পি,আর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন হওয়া জরুরী উল্লেখ করে বক্তাগণ বলেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সুশাসনের বাংলাদেশ। সংসদে আল্লাহর বিধানের বাস্তবায়ন ছাড়া এদেশে শান্তি এবং দেশের সমৃদ্ধি সম্ভব নয়, এই লক্ষ্যে সকল কর্মীদেরকে সোচ্চার ও সক্রিয়ভাবে কাজ করে যেতে হবে।
কর্মী সমাবেশ প্রধান অতিথি ছিলেন যশোর-৪ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও জামায়াতের যশোর জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল।
বিশেষ অতিথি ছিলেন যশোর-৪ সংসদীয় আসনে জামায়াতের পরিচালক অধ্যাপক মশিউর রহমান,
নির্বাচন সদস্য সচিব মাওলানা আব্দুল আলিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর থানার সহ: সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, সদর উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর খান। কর্মীসভায় সভাপতিত্ব করেন বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম খান, সংসরাধিক কর্মীদের উপস্থিতিতে আঞ্চলিক কর্মী সভার সঞ্চালনা করেন বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!