- প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৪:২২ পিএম
যশোর শহরের নিজ গৃহ থেকে নারীর মৃতদেহ উদ্ধার
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:
যশোর জেলা শহরের ঘোপ সেন্ট্রাল রোডের 'কর্ণা ভিলা' থেকে ওই বাড়ির মালিক নিগার সুলতানা (৬০) এর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। ঘটনাটি বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি অসুস্থ অবস্থায় মারা গেছেন। নিগার সুলতানা সদর উপজেলার আরবপুর ইউনিয়নের নারাঙ্গালী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন এবং তিন বছর আগে অবসর গ্রহণ করেছেন। তার বাবা একই গ্রামের মৃত আশরাফ উদ্দিন।
স্থানীয়রা জানান, ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় ভবন মালিক নিগার সুলতানা একাই বসবাস করতেন। তিনি অবিবাহিত। তার ছয় বোনের মধ্যে তিনিই বড়। অন্য পাঁচ বোন তাদের নিজ নিজ শশুর বাড়িতে থাকেন। দুই-তিন যাবত তার কোনো সাড়াশব্দ ছিল না। বৃহস্পতিবার সকালে ভাড়াটিয়ারা তার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পান। এতে তাদের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ফ্ল্যাটের তালা ভেঙে নিগার সুলতানার লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন এবং বাড়িতে একাই বসবাস করতেন। নিগার সুলতানার ঘরের ভেতর থেকে দরজার ছিটকিনি লাগানো ছিল। ফলে ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগেই নিগার সুলতানা অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। এ বিষয়ে প্রশাসনের তদন্ত অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!