- প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ ০৬:৪২ পিএম
যবিপ্রবিতে আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা - ২০২৫ অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি:
“ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে। ২১ ও ২২ অক্টোবর দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতায় যবিপ্রবির ২০টি বিভাগের খেলোয়াররা অংশগ্রহণ করবে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ খেলোয়ারদের উদ্দেশ্যে বলেন, আনন্দের জায়গা খেলাধুলা, বিনোদনের জায়গা খেলাধুলা। বন্ধুত্ব তৈরি ও পারষ্পারিক সম্পর্ক তৈরির জায়গা খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে আমাদের যোগাযোগ বাড়বে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে, আর এটাই আমাদের প্রত্যাশা। প্রতিটি শিক্ষার্থীরই উচিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহ-পাঠক্রমিক কার্যকলাপে অংশগ্রহণ করা। খেলাধুলা ও অন্যান্য সহ-পাঠক্রমিক কার্যকলাপই তোমাদেরকে অন্যদের থেকে আলাদাভাবে পরিচিত করে তুলতে সাহায্য করবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, আমরা গবেষণা ও বিশ্ব র্যাঙ্কিংয়ে যেভাবে এগিয়ে গিয়েছি ঠিক তেমনিভাবে আমরা খেলাধুলায়ও আমরা এগিয়ে যেতে চাই। আমাদের যে অর্জন তা কিভাবে আরও সমৃদ্ধ করা যায় আমরা সেই অনুযায়ী নিরলস পরিশ্রম করে যাবো। আশা করি তোমরা সুন্দর দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মোঃ শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মোঃ ওমর ফারুক, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুর রউফ সরকার, কবি গোলাম মোস্তফা হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুল হালিম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ মিনহাজ উদ্দিন মনির, আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা পরিচালনা কমিটি-২০২৫ এর আহবায়ক অধ্যাপক ড. মোঃ নাসিম রেজা, ফিজিক্যাল ইন্সট্রাক্টর উজ্জল চন্দ্র সূত্রধর, মোঃ শাহিনূর রহমান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, দপ্তর প্রধান, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতার বিজ্ঞ রেফারি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেবিল টেনিসের সাবেক জাতীয় খেলোয়ার রত্না রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় আবির সাহা (৩৫) নামের রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার...
-
★বরিশালে গোলটেবিল বৈঠকে বক্তারাষ্টাফ রিপোর্টার, বরিশালনির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হলেই কেবল সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা।"সচেতন, সংগঠিত ও সোচ্চার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!