শিরোনামঃ

যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক ড. অভিনু কিবরিয়া


যবিপ্রবি প্রতিনিধি:


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম।


বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাফিউল হাসানকে পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) পদ থেকে অব্যাহতি দিয়ে তাঁর স্থলে অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী এ দায়িত্বের জন্য নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।


নতুন দায়িত্ব পাওয়ার পর ড. অভিনু কিবরিয়া ইসলাম বলেন, ‘সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি এ উদ্যোগ সফল করতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?